Denis Manturov: রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানালেন এস জয়শঙ্কর, কী কারণে দেশে আসা?

আজ, ১১ নভেম্বর মুম্বইতে রাশিয়ান-ইন্ডিয়ান বিজনেস ফোরামের প্রথম দিনের অনুষ্ঠানে যোগ দেবেন ডেনিস।

Denis Manturov: রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানালেন এস জয়শঙ্কর, কী কারণে দেশে আসা?
ভারতে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ভারতে এসেছেন রাশিয়ার(Russia) উপ প্রধানমন্ত্রী(Deputy Prime Minister) ডেনিস মান্টুরভ(Denis Manturov)। এ বার রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে নিজের দেশে স্বাগত জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(EAM S Jaishankar)। সোশ্যাল মিডিয়া এক্সে ডেনিসের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আপ্লুত। আপাতত রাশিয়া বিজনেস ফোরামের দিকে তাকিয়ে আমরা।" প্রসঙ্গত, আজ, ১১ নভেম্বর মুম্বইতে রাশিয়ান-ইন্ডিয়ান বিজনেস ফোরামের প্রথম দিনের অনুষ্ঠানে যোগ দেবেন ডেনিস। সেই উপলক্ষেই ভারতে আসা। ভারত এবং রাশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানালেন এস জয়শঙ্কর, কী কারণে দেশে আসা?

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 07:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).