Airport Viral Video: মহিলা যাত্রীর চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন কাস্টমস অফিসার, লাহোর বিমানবন্দরের বিশৃঙ্খল চিত্র দেখুন

আবুধাবি থেকে আগত দুই মহিলার সঙ্গে লাহোর বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে বচসা বাধে কাস্টমস অফিসারদের। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Airport Viral Video: মহিলা যাত্রীর চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন কাস্টমস অফিসার, লাহোর বিমানবন্দরের বিশৃঙ্খল চিত্র দেখুন
Customs officer pull women passenger by her hair and Drag At Lahore Airport (Photo Credits: X)

বিমানবন্দরে কাস্টমস অফিসারদের সঙ্গে যাত্রীদের তুমুল অশান্তি বাধল। তর্কাতর্কির রেশ হাতাহাতিতে পর্যবসিত হল। পরিস্থিতি এমনই বিগড়ে গেল যে, এক মহিলা কাস্টমস অফিসারকে দেখা গেল মহিলা যাত্রীর চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। ৭ এপ্রিল, সোমবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এদিন আবুধাবি থেকে আগত দুই মহিলার সঙ্গে লাহোর (Lahore) বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে বচসা বাধে কাস্টমস অফিসারদের। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্তব্যরত সরকারি অফিসারের গায়ে হাত তোলায় চটে গিয়ে মহিলার চুল ধরে টানতে টানতে নিয়ে যান ওই মহিলা কাস্টমস অফিসার। আটক করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।

মহিলার চুল ধরে টানতে টানতে নিয়ে গেলেন কাস্টমস অফিসারঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).