Chinese Spy Balloon First Pics: চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল মার্কিন নৌবাহিনী
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিল। পরে নৌবাহিনীর দুটি জাহাজ ওই এলাকায় পাঠানো হয়।
গত ৪ ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগরে মার্কিন এফ-২২ যুদ্ধবিমানের গুলিতে ভূপতিত হওয়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার মার্কিন ফ্লিট ফোর্সেস (US Fleet Forces) তাদের সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো প্রকাশ করেছে। বিবিসির খবর অনুসারে, দক্ষিণ ক্যারোলাইনার মার্টল বিচের উপকূলে গোলাবর্ষণের একদিন পর বেলুনটি উদ্ধার করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিল। পরে নৌবাহিনীর দুটি জাহাজ ওই এলাকায় পাঠানো হয়। ছবিতে দেখা যাচ্ছে, বেলুনের স্তুপগুলো হাত দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
মার্কিন ফ্লিট ফোর্সেস কমান্ড জানিয়েছে, রবিবার ধ্বংসস্তূপ উদ্ধারকারী নাবিকরা নৌবাহিনীর স্পেশালিস্ট এক্সপ্লোসিভ টিমের সদস্য ছিলেন।
দেখুন সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষের ছবি
📍ATLANTIC OCEAN - @USNavy Sailors assigned to Explosive Ordnance Disposal Group 2 recover a high-altitude surveillance balloon off the coast of Myrtle Beach, South Carolina, Feb. 5, 2023. pic.twitter.com/QwjSFQEw1b
— U.S. Fleet Forces (@USFleetForces) February 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

