Breaking: মাঝ আকাশে খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর, ঘটনায় আহত বেশ কয়েকজন

বিমানটি তেল আবিব থেকে নিউইয়র্কের পথে ৩১২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে বিপদ সংকেত দেখা যায় বিমানে। এরপর চালক কোন ঝুঁকি না নিয়ে সেটিকে জরুরী অবতরণ করে।

Breaking: মাঝ আকাশে খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর, ঘটনায় আহত বেশ কয়েকজন
United Airlines Emergency Landing Photo Credit: Twitter@nicksortor

মাঝ আকাশে হঠাৎই খারাপ আবহাওয়ায় জরুরী অবতরণ করতে বাধ্য হল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ (United Airlines Boeing 787) । সংবাদ মাধ্যম সূত্রের খবর নিউইয়র্কের স্টুয়ার্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। বিমানটি তেল আবিব থেকে নিউইয়র্কের( Tel Aviv to Newark) পথে ৩১২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে বিপদ সংকেত দেখা যায় বিমানে। এরপর চালক কোন ঝুঁকি না নিয়ে সেটিকে জরুরী অবতরণ করে। এই ঘটনার জেরে আহতও হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরএরজরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা হাজির হয়ে যান। ৭ জন যাত্রীকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আরও ১৫ জনকে ঘটনাস্থলে ইএমটি (Emergency Medical Technicians) দ্বারা চিকিৎসা করা হয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 08:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).