Bird Hit At Flight: বিমানে পাখির ধাক্কা, এয়ার ইন্ডিয়ার ১৫৮ জনের উড়ানে হঠাৎ বিপত্তি
ফের পাখির ধাক্কা লাগল বিমানে (Bird Hit At Flight)। এবার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) কলম্বো-চেন্নাইয়ের বিমানে পাখির ধাক্কা লাগে। যার জেরে বাতিল করে দেওয়া হয় বিমানের উড়ান। ১৫৮ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান যখন কলম্বো থেকে চেন্নাইয়ের দিকে উড়ছিল, সেই সময় হঠাৎ করেই পাখির ধাক্কা লাগে। পাখির ধাক্কায় বিপদ ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে শেষ পর্যন্ত বাতিল করা হয় এয়ার ইন্ডিয়ার কলম্বো-চেন্নাইয়ের বিমানের যাত্রা।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে রওনা দিয়ে ভেঙে পড়ে একটি বোয়িং। যে দুর্ঘটনা বিমান ভেঙে পড়ার ইতিহাসে অন্যতম বড় ঘটনা হিসেবে ধরা হয়। ওই ঘটনায় মৃত্যু মিছিল শুরু হয়। যা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।
১২ জুনের ওই ঘটনার পর যে কোনও ধরনের বিমানে কোনও ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ শুরু হয় প্রত্যেকটি বিমান সংস্থার তরফে। এবারও তার অন্যথা হয়নি।
আরও পড়ুন: Helicopter Crashes Video: শিশু হাসপাতাল থেকে উড়ে রাজপথে ভেঙে পড়ল হেলিকপ্টার, দেখুন ভয়াবহ ভিডিয়ো
পাখির ধাক্কায় উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার...
Air India''s Colombo-Chennai flight carrying 158 passengers suffered bird hit forcing airline to cancel its return journey
— Press Trust of India (@PTI_News) October 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

