Bangladeshi Hindus in Canada Protest: বাংলাদেশের শান্তি ফেরাতে কানাডায় একজোট বাংলাদেশী হিন্দুরা, অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার আর্জি
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে সরব হলেন কানাডার বাংলাদেশী হিন্দুরা। কানাডার মন্ট্রিল শহরে বসবাসকারী বাংলাদেশী হিন্দুরা একজোট হয়েছেন।
বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফাতারির ঘটনার পর থেকেই ওপার বাংলা জুড়ে অশান্তির পরিবেশ বিরাজ করছে। সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের নানা ঘটনা ঘটছে। ইসকন মন্দিরের একাধিক শাখায় ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে সরব হলেন কানাডার বাংলাদেশী হিন্দুরা। কানাডার মন্ট্রিল শহরে বসবাসকারী বাংলাদেশী হিন্দুরা একজোট হয়েছেন। বাংলাদেশে শান্তি স্থাপনের জন্যে তাঁরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন। পোস্টার হাতে স্লোগান তুলে এগিয়ে চলেছে মিছিল। পদ্মপারের দেশটিতে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা করে তাঁদের অধিকার এবং সম্মান ফিরিয়ে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যে কানাডা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশে শান্তি ফেরাতে কানাডায় বসবাসকারী বাংলাদেশীদের বিক্ষোভ...
#WATCH | Canada: Bangladeshi Hindus in Montreal city of Canada organised a protest in solidarity with the ISKCON temple in Bangladesh.
Canadian Bangladeshi Hindus urged the Government to press the interim Bangladeshi Government to respect minorities’ rights in Bangladesh. pic.twitter.com/dKt2fuoraZ
— ANI (@ANI) December 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

