Bangladesh Air Force Jet Crashes: বাংলাদেশের উত্তরায় স্কুলের ক্যান্টিনে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, হত ১
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ভেঙে পড়ল সে দেশের বায়ুসেনার প্রশিক্ষণরত বিমান। বাংলাদেশ বায়ুসেনাপ এফ -৭ বিজিআই প্রশিক্ষণরত বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানকার মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যান্টিনে সোজা এসে ভেঙে পড়ে।
Bangladesh Air Force Jet Crashes: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ভেঙে পড়ল সে দেশের বায়ুসেনার প্রশিক্ষণরত বিমান। বাংলাদেশ বায়ুসেনারএফ -৭ বিজিআই (F-7 BJI aircraft) প্রশিক্ষণরত বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানকার মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যান্টিনে সোজা এসে ভেঙে পড়ে। এরপর স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সে স্কুল বাড়িটিতে ভেঙে পড়ে তার নাম 'হায়দার' হল বলে জানা গিয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বায়ুসেনার বিমানটি উড়েছিল। বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকাজ চলছে। শোনা যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি ভেঙে পড়ে সেটি চিন থেকে আনা হয়েছিল।
দেখুন ভিডিও
A #Bangladesh Air Force plane crashed near Milestone College, Uttara. Rescue operations are underway. #Bangladesh
— Sabria Chowdhury Balland (@SabriaCBalland) July 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

