Israeli Strikes: রাফা শহরে ইজরায়েলের হামলায় নিহত ৩৫ জন

গাজার রাফা শহরে ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জন...

Israeli Strikes: রাফা শহরে ইজরায়েলের হামলায় নিহত ৩৫ জন
Israeli strikes (Photo Credit: X)

নয়াদিল্লি: রাফায় ভয়াবহ হামলা। দক্ষিণ গাজার রাফায় (Rafah) বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইজরায়েল (Israel) ভয়াবহ হামলায় চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, রাফাতে ইজরায়েলের বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এই হামলাকে  ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। ইজরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। সাত মাসের বেশি সময় ধরে ইজরায়েলের হামলায় গাজায় অন্তত ৩৫ হাজার ৯৮৪ জন নিহত এবং ৮০ হাজারেরও বেশি আহত হয়েছেন বলে সূত্রে খবর।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).