Abraham Lincoln Statue Melts: গরমে গলে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মূর্তি, দেখুন ভাইরাল ছবি
তীব্র গরমে গলে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মোমের মূর্তি।
নয়াদিল্লি: তীব্র গরমে গলে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মূর্তি (Abraham Lincoln Statue)। পৃথিবীর বিভিন্ন স্থানে তীব্র তাপবাহ বইছে। অন্যান্য কয়েকটি দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও এবার তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। তাপপ্রবাহের কারণে ওয়াশিংটন ডিসিতে মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কনের ছয় ফুট লম্বা মোমের মূর্তি (Wax Statue) গলে গিয়েছে। মূর্তিটি শিল্পী উইলিয়ামস আইভি-এর 'দ্য ওয়াক্স মনুমেন্ট সিরিজ'-এর অংশ।
শিল্পী স্যান্ডি উইলিয়ামস আইভির তৈরি ১৬ তম রাষ্ট্রপতির ছয় ফুট লম্বা মোমের প্রতিরূপটি গত ফেব্রুয়ারি মাসে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে স্থাপিত করা হয়েছিল। সূত্রে খবর, তাপ থেকে রক্ষা করতে মোমের মূর্তিটিকে ছায়াময় গাছের নীচে রাখা হয়েছিল, কিন্তু তা সত্ত্বও সেটি রক্ষা হল না। মূর্তিটি সূর্যের তাপে একেবারে দুমড়ে মুচড়ে পড়েছে।
দেখুন
The statue of the 16th President of the USA, Abraham Lincoln, melted due to heat. 🫠 pic.twitter.com/yu9ATlSCum
— DaVinci (@BiancoDavinci) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

