West Bengal Weather Update: তীব্র তাপপ্রবাহের মাঝে স্বস্তির বৃষ্টি নামল রাজ্যে, বজ্রগর্ভ মেঘের পর বর্ষণে স্বস্তি মানুষের
আজকের আবহাওয়ায় (West Bengal Weather) দেখা গেল পরিবর্তন। তীব্র তাপপ্রবাহ (Heatwave) যখন কামড় বসাতে শুরু করে রাজ্য জুড়ে, সেই সময় হঠাৎ শান্তির ছোঁয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বৃষ্টি (Rain) নামে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জায়গায়। ফলে তাপপ্রবাহের মাঝে কার্যত হাফ ছেড়ে বাঁচেন মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বয়ে যায়। বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টি নামতে পারে আগেই ইঙ্গিত দেওয়া হয়। সেই অনুযায়ী, আজ বিকেল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের আকাশের মুখ ভার হয়ে যায়। বজ্রগর্ভ মেঘের (Thunderstorm) সঞ্চার হতেই নামে বৃষ্টি।
দেখুন কী জানানো হল..
Look at this. Very serious thunderstorms affecting parts of West Bengal and Jharkhand. Massive rainfall expected in next 2-4 hours over various parts of West Bengal including #kolakata with intense winds. Please stay watchful and alert. pic.twitter.com/frpAazIg7M
— All India Weather (@pkusrain) May 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

