West Bengal Weather Update: পুড়ছে কলকাতা, ৫০ বছরে তিলোত্তমার তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে, কলাইকুণ্ডা পার করল ৪৭ ডিগ্রির পারদ
বিগত ৫০ বছরে এই প্রথম কলকাতা এবং আলিপুরের তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। এমনকি খড়গপুরের কলাইকুণ্ডা অঞ্চলে মঙ্গলবার তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি পার করেছে বলে জানা যাচ্ছে।
তেতেপুড়ে ছারখার অবস্থা কবির সোনার বাংলার। জ্বলন্ত কড়াইয়ে যেন পুড়ছে কলকাতা। চৈত্র শেষ হয়ে বৈশাখ মাঝ পথে, তাও দেখা নেই কালবৈশাখী ঝড়ের। এরই মাঝে মঙ্গলবার মহানগরের তাপমাত্রা ছুঁইল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের পারদ। বিগত ৫০ বছরে এই প্রথম কলকাতা এবং আলিপুরের তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। এমনকি খড়গপুরের কলাইকুণ্ডা অঞ্চলে মঙ্গলবার তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি পার করেছে বলে জানা যাচ্ছে। মে মাসের শুরুতেও গরম থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪ মে পর্যন্ত রাজ্যের সব জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে চলবে বৃষ্টি।
আরও পড়ুনঃ তীব্র তাপপ্রবাহে জারি লাল সতর্কতা, যেন আগুনে পুড়ছে ওড়িশার বারিপদা
আবহাওয়ার রিপোর্ট...
কলকাতার আলিপুর ও দমদমে তাপমাত্রা পৌঁছে গেল ৪৩ ডিগ্রিতে - ৫০ বছরে সর্বোচ্চ #WeatherForecast #Kolkata #DumDum #Highest #Heatwave #Summer #WestBengal pic.twitter.com/KcdECm7BWk
— DD Bangla News (@DDBanglaNews) April 30, 2024
কলাইকুণ্ডায় ৪৭ ডিগ্রি পার...
Kalaikunda in West Bengal recorded 47.2 degrees Celsius today, as per IMD. pic.twitter.com/pVXEli5A6r
— ANI (@ANI) April 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 07:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

