ICSE, ISC Examinations Results: আইসিএসই, আইএসসি-তে বাংলার জয়জয়কার, প্রথম তিনে রাজ্যের ২২ জন পরীক্ষার্থী

আইসিএসই, আইএসসি-তে একেবারে জয়জয়কার বাংলার। রবিবার প্রকাশিত হয়েছে ফল।

ICSE, ISC Examinations Results: আইসিএসই, আইএসসি-তে বাংলার জয়জয়কার, প্রথম তিনে রাজ্যের ২২ জন পরীক্ষার্থী
ফাইল ফটো (Photo Credits: ANI)

আইসিএসই (ICSE), আইএসসি (ISC)-তে একেবারে জয়জয়কার বাংলার। রবিবার প্রকাশিত হয়েছে ফল। চলতি বছর আইসিএসই পরীক্ষায় মেধাতালিকায় প্রথম তিনটি স্থানে আছেন বাংলার ২২ জন পরীক্ষার্থী। আইসিএসইতে মেধা তালিকায় দেশে প্রথম স্থানে থাকা ৯ জনের মধ্যে বাংলার সম্বিৎ মুখার্জি রয়েছেন। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ৫০০। তাতে ৪৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায়।

আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে পাঁচ জন। তৃতীয় স্থানে রয়েছে ১৬ জন।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2023 08:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).