Mamata Banerjee-Suvendu Adhikari: জ্ঞানেশের নিয়োগ নিয়ে প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দুর

তৃণমূল সুপ্রিমো অভিযোগ তোলেন, জ্ঞানেশ বিজেপির 'আস্থাভাজন' তাই তাঁকে ওই পদে বসানো হয়েছে। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই পালটা এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Mamata Banerjee-Suvendu Adhikari: জ্ঞানেশের নিয়োগ নিয়ে প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দুর
Mamata Banerjee, Suvendu Adhikari (Photo Credits: X)

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো অভিযোগ তোলেন, জ্ঞানেশ বিজেপির 'আস্থাভাজন' তাই তাঁকে ওই পদে বসানো হয়েছে। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই পালটা এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর অভিযোগ, নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দারস্ত হলেন বিরোধী দলনেতা। চিঠিতে উল্লেখ, 'মুখ্যমন্ত্রী বলতে চান, বিজেপি ভারতের সাংবিধানিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। যা সমাজের কাছে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে কুলষিত করেছে।

মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দারস্ত শুভেন্দুঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 28, 2025 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).