Mamata Banerjee at London: বিদেশেও চেনা বেশভূষায় মমতা, সকাল সকাল শাড়ি আর হাওয়াই চপ্পলেই লন্ডনের হাইড পার্কে 'জগিং' মুখ্যমন্ত্রীর
বিদেশের মাটিতে নিজের চেনা বেশভূষায় কোন বদল আনেননি মমতা। শরু নীল পাড়ের সেই সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চপ্পলে চষে বেড়াচ্ছেন লন্ডন।
একগুচ্ছ কর্মসূচি নিয়ে লন্ডনে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at London)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে আটদিনের লন্ডন সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিদেশের মাটিতে নিজের চেনা বেশভূষায় কোন বদল আনেননি মমতা। শরু নীল পাড়ের সেই সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চপ্পলে চষে বেড়াচ্ছেন লন্ডন (London)। শাড়ি আর হাওইয়াই চটি পরেই সোমবার সকালে লন্ডনের হাইড পার্কে (Hyde Park) 'ওয়ার্ম আপ' করলেন মুখ্যমন্ত্রী। শীত আটকাতে শাড়ির উপরে পড়েছিলেন কালো রঙের জ্যাকেট। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের নানা মুহূর্ত নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
লন্ডনের হাউড পার্কে মমতার ওয়ার্ম আপঃ
লন্ডন। সকাল। মুখ্যমন্ত্রী বললেন,' ওয়াক নয়, ওয়ার্ম আপ। হাইড পার্কের ভিডিও।' একটু পরে হাইকমিশনে যাওয়া। pic.twitter.com/do6JsmeHtO
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

