Vande Bharat Express: আসানসোল স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত ট্রেনকে স্বাগত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের

রবিবার আসানসোল স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

Vande Bharat Express: আসানসোল স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত ট্রেনকে স্বাগত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের
Agnimitra Paul Flags Off Vande Bharat Train from Asansol Station. (Photo Credits: ANI@X)

রবিবার আসানসোল স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আসানসোল রেল ডিভিশনের ওপর দিয়ে জোড়া বন্দেভারত এক্সপ্রেস শুরু হল। আসানসোল স্টেশনের উপর দিয়ে যাবে গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ((Howrah-Gaya Vande Bharat Train)। হাওড়া-পটনা বন্দেভারত এক্সপ্রেসটিও আসানসোল স্টেশনের উপর দিয়েই যায়।

আজ, রবিবার থেকেই হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের ((Howrah-Gaya Vande Bharat Express) যাত্রা শুরু হল। হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস থামবে দুর্গাপুর ও আসানসোল স্টেশনে। এদিন, দেওঘর-বারাণসীর মধ্যে আরও একটা বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করল। হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। এই ট্রেনটি সকাল ৮টা ২৮ মিনিটে দুর্গাপুর এবং ৮টা ৫৩ মিনিটে আসানসোলে পৌঁছবে।

দেখুন সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা অগ্নিমিত্রা পালের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).