Heatwave In West Bengal: তীব্র তাপপ্রবাহের গনগনে আঁচে বাংলা, ১ মে কলাইকুন্ডায় রেকর্ড ৪৫.২ ডিগ্রি

Heatwave In West Bengal: তীব্র তাপপ্রবাহের গনগনে আঁচে বাংলা, ১ মে কলাইকুন্ডায় রেকর্ড ৪৫.২ ডিগ্রি
Heatwave (Photo Credit: Twitter)

তাপমাত্রা কমার তো লক্ষ্মণ নেই, উলটে বেড়েই চলেছে। পূর্ব ভারতে যে তীব্র তাপপ্রবাহ চলছে, তা কবে কমবে, সে বিষয়ে কোনও আসার কথা আপাতত শোনাতে পারেনি আবহাওয়া দফতর। পূর্ব ভারতে যে তাপপ্রবাহ (Heatwave)  চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে (West Bengal)। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০-এর উপরে। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, ১ মে কলাইকুন্ডার তাপমাত্রা ছিল ৪৫.২। ঝাড়গ্রামে ছিল ৪৪.৫। পানাগড়ে ৪৪.১। পুরুলিয়ায় ৪৪.১। মেদিনীপুরে ৪৩.৪। বাঁকুড়ায় ৪৩.৩। ব্যারাকপুরে ৪৩.১। খড়গপুর এএমএফইউ-তে পারদ ছিল ৪৩। বহরমপুরে ছিল ৪২.৬।  গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার তাপমাত্রা ও চড়চড়িয়ে বাড়ছে। কলকাতায় ১ মে তাপমাত্রা ছিল ৪২।

আরও পড়ুন: Recorded Maximum Temperature: রাজ্যের এই জায়গায়গুলোতে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছড়াল, দেখে নিন একনজরে

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2024 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).