Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত। আর এই ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে বিরোধী দল বিজেপি।

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত। আর এই ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পদত্যাগের দাবি করছে বিরোধী দল বিজেপি। এই ঘটনা সামনে আসার পর থেকে রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই স্বাস্থ্য বিভাগে যে কারছুপি ঘটত সেই নিয়েও অনেক প্রশ্ন উঠছে। সবমিলিয়ে নিহত চিকিৎসকে মৃত্যুর ঘটনা সামনে আসার পর কার্যত ব্যাকফুটে পড়েছে রাজ্য প্রশাসন। এই অবস্থায় সুপ্রিম কোর্টেও এই ঘটনা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বলেছেন, "আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। ওনার নিজের পদত্যাগ করা উচিত। উনি রাজ্যবাসীর কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).