WBJEE 2023 Result: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল, সাফল্যের হার ৯৯.৪ শতাংশ
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল। সাফল্যের হার ৯৯.৪ শতাংশ।
WBJEE 2023 Result: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল। সাফল্যের হার ৯৯.৪ শতাংশ। মোট ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী এবারের রাজ্যে জয়েন্টে বসেন। ২৬ দিনের মাথায় প্রকাশিত হল ফল। বিকেল ৪টে থেকে রাজ্য জয়েন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফল ও ব়্যাঙ্ক জানতে পারবেন। wbjeeb.nic.in এবং wbresults.nic.in-মাধ্যমে জানা যাবে ফল। গত ৩০ এপ্রিল WBJEE 2023-র পরীক্ষা হয়েছিল।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য জয়েন্ট পরীক্ষা হবে।' শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু, জয়েন্টে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।
দেখুন শিক্ষামন্ত্রীর টুইট
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো আজ। ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার ৯৯.৪%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও।
— Bratya Basu (@basu_bratya) May 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2023 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

