Usha Uthup's Husband Jani Chacko Dies: উষা উথুপের স্বামী জনি চাকো উথুপের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শোকবার্তা দিলেন এক্স হ্যান্ডেলে

ঊষা ও জনির পরিবারের অধিকাংশ সদস্য বসবাস করেন দক্ষিণ ভারতে। আজ (মঙ্গলবার ,৯ জুলাই) সকালে তাদের কলকাতায় পৌঁছানোর পর বিকালে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Usha Uthup's Husband Jani Chacko Dies:  উষা উথুপের স্বামী জনি চাকো উথুপের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শোকবার্তা দিলেন এক্স হ্যান্ডেলে
Usha husband dies Photo Credit: X @NewsbytesHindi

সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী গতকাল (সোমবার, ৮ জুলাই) সন্ধ্যায়  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা  মারা গেছেন।তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার সকালেও ঊষা এবং তার স্বামী জনি একসঙ্গে বসে চা খেয়েছিলেন। একসঙ্গে কিছুক্ষণ টিভিও দেখেন তারা। এরপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় অফিসে ছিলেন ঊষা উত্থুপ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।ঊষা ও জনির পরিবারের অধিকাংশ সদস্য বসবাস করেন দক্ষিণ ভারতে। আজ (মঙ্গলবার ,৯ জুলাই) সকালে তাদের কলকাতায় পৌঁছানোর পর বিকালে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সঙ্গীতশিল্পীর এই বিয়োগে তাঁকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একটি টুইট বার্তায় তিনি লেখেন-  বিশিষ্ট সহ নাগরিক এবং আইকনিক সঙ্গীত শিল্পী উষা উথুপের স্বামী জনি চাকো উথুপের মৃত্যুতে আমরা শোকাহত, ঊষাজী এবং তাদের সমগ্র পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).