TMC: সবুজে সবুজ উপনির্বাচনে আবীরে আনন্দে মাতোয়ারা তৃণমূল সমর্থকরা (দেখুন ভিডিও)
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার। দিনহাটায় ইতিমধ্যেই দেড় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে তৃণমূল। গোসাবায় তৃণমূল প্রার্থী লিড ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে।
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার। দলের বড় জয়ে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল সমর্থকরা। দিনহাটায় ইতিমধ্যেই দেড় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে তৃণমূল। গোসাবায় তৃণমূল প্রার্থী লিড ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে। খড়দহ ও শান্তিপুরে অনেকটা লিড নিয়ে জয় কার্যত নিশ্চিত তৃণমূলের। সব মিলিয়ে তৃণমূলের চারে চার শুধু সময়ের অপেক্ষা। ধরাশায়ী বিজেপি। বিজেপির সংগঠন প্রশ্নের মুখে।
দিনহাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদহয় গুহ ১ লক্ষ ৬৩ হাজারের ব্যবধানে জয়ী হলেন। গোসাবাতে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ১ লক্ষ ৩৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে। খড়দায় তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের লিড ৫০ হাজার ছাড়িয়েছে। শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন ৩৩ হাজারের বেশি ভোট।
দেখুন টুইট
#WATCH | TMC workers celebrate outside a counting centre in Dinhata, Cooch Behar as the party leads on all 4 seats in the by-polls to the State Assembly.
TMC's Udayan Guha is leading in Dinhata with 96,537 votes so far.#WestBengalBypolls pic.twitter.com/k0GyQ3XC87
— ANI (@ANI) November 2, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 02, 2021 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

