TMC MLA Humayun Kabir: খাস বিধানসভায় ফোন চুরি? খোয়া গেল বিধায়ক হুমায়ুন কবীরের আই ফোন; তদন্তে পুলিশ

বিধায়ক হুমায়ুন কবির জানান- ফোনটি আইফোন ১৩ ছিল। অধিবেশন শুরুর আগে তিনি বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন।

TMC MLA Humayun Kabir: খাস বিধানসভায় ফোন চুরি? খোয়া গেল বিধায়ক হুমায়ুন কবীরের আই ফোন; তদন্তে পুলিশ
Humayun Kabir (Photo Credits: IANS)

সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন।  বুধবার বিধানসভায় হবে বাংলার বাজেট পেশ। তারই মধ্যে বিধানসভায় ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার সকালে এই ঘটনায় রীতিমতো হইচই পরে যায় বিধানসভা চত্বরে। ইতিমধ্যে বিধানসভার মার্শাল ও য় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। পুলিশ তদন্ত শুরু করেছে। বিধায়ক হুমায়ুন কবির জানান- ফোনটি আইফোন ১৩ ছিল। অধিবেশন শুরুর আগে তিনি বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন। পাঁচ মিনিট পর গিয়ে দেখেন ফোন নেই। ফোন করলে ‘সুইচ অফ’ বলছে। যেখানে বসেছিলেন, সেখানে সিসিটিভি খুব স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিসিটিভি দেখা হচ্ছে।

বাজেট অধিবেশনে যোগ দিতে বিধানসভায় যান হুমায়ুন#TMCMLA #WestBengal https://t.co/mggcBCWqGw

 বিধানসভায় ফোন খোয়ার দাবি করছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরে অবশ্য সেই ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিট থানার পুলিশ সেই ফোন উদ্ধার করে এমএলএ হস্টেলে বিধায়কের ঘর থেকেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).