Kunal Ghosh: 'এটা স্থানীয় সমস্যা', বিধায়ক হুমায়ুন কবীরের হুমকি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

দিনকয়েক ধরে বহরমপুর জুনিয়র চিকিৎসক ও ডাক্তারদের উদ্দেশ্যে মন্তব্য করে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

Kunal Ghosh: 'এটা স্থানীয় সমস্যা', বিধায়ক হুমায়ুন কবীরের হুমকি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

ইতমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যদিও এতকিছুর পরেও দমে যাওয়ার পাত্র নন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। অভিযোগ জানানোর পরেও তিনি বলেছিলেন জেল থেকে বেরোবো যেদিন সেদিন হাসপাতালে ৫০ হাজার লোক নিয়ে যাব। হুমায়ুনের এহেন মন্তব্যে কার্যত অস্বস্তিতেই পড়েছে তৃণমূল নেতৃত্ব। সোমবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এটা স্থানীয় সমস্যা। রোগীদের সমস্যার কারণে সম্ভবত এরকম মন্তব্য করা হয়েছে। এটা রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কের বিষয়। সম্পর্ক নষ্ট হলেই সমস্যা। আশা করা যায় এই ধরনের সমস্যার দ্রুত সমাধান হবে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 30, 2024 09:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).