TMC Jana Garjana: আজই জনগর্জন সভার মঞ্চ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনে প্রার্থীদের নাম এই প্রথম কোন জন সমাবেশে প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

TMC Jana Garjana: আজই জনগর্জন সভার মঞ্চ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল
Photo Credits: IANS

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha 2024) দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ১০ মার্চ, রবিবার শাসক দলের ডাকে ব্রিগেড ময়দানে 'জনগর্জন সভা'য় (TMC Jana Garjana) জড়ো হয়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকেরা। জানা যাচ্ছে, এদিন ব্রিগেডের সমাবেশ থেকেই তৃণমূল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে। লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনে প্রার্থীদের নাম এই প্রথম কোন জন সমাবেশে প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আজই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 10, 2024 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).