Suvendu Adhikari: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদে দক্ষিণ কলকাতায় হিন্দু সংগঠনের মিছিল, দেখুন ভিডিয়ো

বিকেলে অপরাজিতা বিল নিয়ে তৃণমূলের মিছিল। অন্যদিকে সন্ধ্যায় আবার হিন্দু সংগঠনের মিছিল।

Suvendu Adhikari: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদে দক্ষিণ কলকাতায় হিন্দু সংগঠনের মিছিল, দেখুন ভিডিয়ো

বিকেলে অপরাজিতা বিল নিয়ে তৃণমূলের মিছিল। অন্যদিকে সন্ধ্যায় আবার হিন্দু সংগঠনের মিছিল। শনিবার দিনভর উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মিছিল রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলির। এদিন বেলা গড়াতেই বাংলাদেশের প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে দক্ষিণ কলকাতার যাদবপুরে মিছিল বের করে যাদবপুর সনাতনী পরিষদের (The Jadavpur Santani Parishad) সদস্যরা। যার নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বাংলাদেশে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। গত শুক্রবারও চট্টগ্রামে অত্যাচার চালানো হচ্ছে। ভাঙা হচ্ছে মন্দির। আর ওখানকার ইউনুস সরকার হামলাকারীদের সমর্থন করছে। এই নিয়ে প্রতিবাদ হওয়া দরকার"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 11:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).