Chandrima Bhattacharya: অপরাজিতা বিল পাশ হয়নি, দক্ষিণেও প্রতিবাদে নেমেছে তৃণমূল মহিলা মোর্চা, ধরনার ডাক চন্দ্রিমার
অপরাজিতা বিল পাশ করানোর দাবি নিয়ে সোচ্চার তৃণমূল। শনিবার থেকেই প্রতিবাদে নেমেছে রাজ্যের শাসক দল।
এদিন বিকেল থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতা, বেহালা সহ শহরের বিভিন্ন প্রান্তে মিছিলে নেমেছে তৃণমূল মহিলা মোর্চার সদস্যরা। দক্ষিণ কলকাতায় রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) নেতৃত্বে এই মিছিল হয়। মন্ত্রী জানান, ৩ সেপ্টেম্বর অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়ে গিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষর ছাড়া এই বিল আইনে পরিণত হবে না। কেন্দ্র সরকারের কাছে এটা পাঠানোর পরেও কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেই কারণেই আমরা এই প্রতিবাদ করছি। রবিবার আমরা ধরনাতে বসব। যতদিন না এই বিলকে আইনে রূপান্তরিত করা হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
#WATCH | Kolkata, West Bengal: At the protests over Aprajita Bill, West Bengal Minister Chandrima Bhattacharya says, "The Aparajita Bill was passed on September 3 but we have not yet been able to make it an act because the President's signature is yet pending and we don't see any… pic.twitter.com/qKU9luwMmH
— ANI (@ANI) November 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

