Suvendu Adhikari: আমরা বিসর্জনের সময় মা দুর্গার পেছনে থাকি, আর মুখ্যমন্ত্রীর সামনে থে মাকে যেতে হয়, কটাক্ষ শুভেন্দু অধিকারীর
দশমী পেরিয়ে গেছে। গতকাল থেকেই একাধিক সর্বজনীন পুজোর বিসর্জন হচ্ছে। তবে আগামীকাল পুজো কার্নিভাল রয়েছে, সেই কারণে অধিকাংশ হেভিওয়েট পুজোর বিসর্জন রবিবারেই হবে।
দশমী পেরিয়ে গেছে। গতকাল থেকেই একাধিক সর্বজনীন পুজোর বিসর্জন হচ্ছে। তবে আগামীকাল পুজো কার্নিভাল রয়েছে, সেই কারণে অধিকাংশ হেভিওয়েট পুজোর বিসর্জন রবিবারেই হবে। এদিকে শনিবার সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর বিসর্জন হয়ে গেল। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)। এই শোভাযাত্রায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, “এই রাজ্যের সরকার হিন্দু-বিরোধী। সেই কারণে এই পুজোকে বাধা দেওয়ার সবরকমের চেষ্টা করা হয়েছে। আমরা বিসর্জনের সময় মা দুর্গার পেছনে থাকি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সিংহাসনে বসে থাকবেন, আর তাঁর সামনে দিয়ে মাকে যেতে হবে”।
দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য
#WATCH | Kolkata | Leader of Opposition in the West Bengal Assembly and BJP leader Suvendu Adhikari says, "This government is anti-Hindu. It is an anti-national government. They tried to stop it with their police. Their attempt was foiled by the anger and unity of the people.… pic.twitter.com/bDPoZ6eVGy
— ANI (@ANI) October 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 04, 2025 09:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

