Suvendu Adhikari: কেজরিওয়ালের গ্রেফতারি 'ইন্ডিয়া'র জয়ের শঙ্খধ্বনি, জোটের দাবি উড়িয়ে পালটা যুক্তি শুভেন্দুর
সোমবার, ১ এপ্রিল ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আপ সুপ্রিমোকে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারিই ইন্ডিয়া জোটের (INDIA Alliance) জয়ের শঙ্খধ্বনি বাজিয়েছে, এমনটাই মনে করছে বিরোধী শরিকেরা। তবে সেই তথ্য একেবারেই মানতে নারাজ বিজেপি। সোমবার, ১ এপ্রিল ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আপ সুপ্রিমোকে। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোটের দাবি উড়িয়ে দিয়ে বললেন, '৪ জুন দেখা যাবে। ধ্বংস হয়ে গিয়েছে ইন্ডিয়া জোট'। বিজেপি বিধায়কের উল্লেখ, বাংলায় তৃণমূলের বিপক্ষে কংগ্রেস এবং বামেদের প্রার্থী দেওয়ার ফলেই জোটের ভবিষ্যৎ স্পষ্ট। তাই ভোটে ৪০০ পারের লক্ষপূরণ করবে মোদী সরকার।
দেখুন...
#WATCH | Kolkata, West Bengal: On TMC candidate from Kolkata Uttar constituency Sudip Bandyopadhyay's reported statement regarding Delhi CM Arvind Kejriwal's arrest, West Bengal LoP and BJP leader Suvendu Adhikari says, "...During the campaign of the assembly election which took… pic.twitter.com/DTODerL6Fo
— ANI (@ANI) April 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

