East Bengal and Mohun Bagan: 'বিচার চাই', এক সুরে মিছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের

আজ তাঁদের পরিচয় মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গল সমর্থক নয়। কেবল ফুটবলপ্রেমি হিসাবে আরজি কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটছেন তাঁরা। মিশে গিয়েছে গ লাল-হলুদ-সবুজ-মেরুন রঙ।

East Bengal and Mohun Bagan: 'বিচার চাই', এক সুরে মিছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের
Supporters of East Bengal and Mohun Bagan protest near Salt Lake stadium (Photo Credits: X)

ডার্বি বাতিল করে যুবভারতী এবং তার আশেপাশের এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে (BNS) ১৬৩ ধারা জারি করেছিল রাজ্য প্রশাসন। মাঠের খেলা বাতিল হলেও পথেই 'খেলা হবে' সিদ্ধান্ত নেয় মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্ট বেঙ্গলের (East Bengal) সমর্থকেরা। সেই লক্ষ্যে রবিবার দুপুর থেকেই যুবভারতীর বাইরে জমায়েত শুরু করে ইলিশ-চিংড়-র সমর্থকেরা। আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় সুবিচার চেয়ে পথে নেমেছে বাঙাল এবং ঘটিরা। তবে আজ তাঁদের পরিচয় মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গল সমর্থক নয়। কেবল ফুটবলপ্রেমি হিসাবে আরজি কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটছেন তাঁরা। মিশে গিয়েছে লাল-হলুদ-সবুজ-মেরুন রঙ। যদিও এই মিছিল আটকাতে যুবভারতী এলাকা কার্যত পুলিশি দুর্গে পরিণত করা হয়। শয়ে শয়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে।

দেখুন সেই চিত্র... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).