প্রয়াত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক তথা । শুক্রবার দুপুরে সল্টলেকের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক দশক ধরে রাজ্যের একটি দৈনিক পত্রিকার ক্রীড়া সম্পাদক পদের গুরুদায়িত্বে ছিলেন তিনি। ধীমান দত্তর আপোষহীন কলম, সুনিপুণ লেখনী পাঠক মহলে সমাদৃত হয়েছিল। দশকের পর দশক হাতে ধরে তৈরি করে গিয়েছেন অসংখ্য ক্রীড়া সাংবাদিককে। উল্লেখ্য, ধীমান বাবুর পিতা মুকুল দত্ত–ও ছিলেন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন ধীমান বাবু। কয়েক মাস আগে অসুস্থ শরীর নিয়েও ক্লাবে এসেছিলেন তাঁর বাবার নামাঙ্কিত মুকুল দত্ত ক্রীড়া সাংবাদিকতা কর্মশালায়। ক্লাবের তরফে এক বিবৃতিতে ধীমান দত্তর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।
Dhiman Dutta passes away at 67
Veteran Sports Journalist Dutta (67) has passed away. He served as the Sports Editor of 'Aajkaal' newspaper for over 30 years. Under his leadership, the sports section and 'Khela' magazine of Aajkaal reached new heights.#DhimanDutta #XtraTime pic.twitter.com/Py2ZcbbKHL
— XtraTime (@xtratimeindia) May 16, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)