Siliguri Tragic Accident: গজলডোবায় হাতির হানায় মৃত্যু দুই যুবকের, রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
জলপাইগুড়ি জেলার গজলডোবার টাকিমারিতে হাতির হানায় দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হামলার মুখে পড়েন দুই যুবক। তাঁদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। দুই যুবকের দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় (Baikunthapur forest division) ও পুলিশকে।স্থানীয়দের দাবি, দিন কয়েক আগে ওই এলাকার কাছেই হাতির হানায় এক যুবকের মৃত্যু হয়। তারপর প্রায় ৫০টি হাতির দল বের হয়। বাসিন্দাদের অভিযোগ, বারবার বলার পরও বন দফতর হাতির হামলা ঠেকাতে ব্যর্থ। বৈকুণ্ঠপুরের ডিএফও এম রাজা (Baikunthapur forest division,DFO M Raja) বলেন, এলাকায় বন দফতরের চারটি টিম রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুই যুবকের মৃত্যুতে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের-
TRAGIC: 2 people ki!!ed by elephant at Gajoldoba Milanpally area last night around 2am. pic.twitter.com/Gpb5XREZTF
— I Love Siliguri (@ILoveSiliguri) May 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 22, 2025 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

