Sayantika Banerjee: 'আমাদের লড়াই শেষ হল', দীর্ঘ টানাপড়েনের পর শপথবাক্য পাঠ করে বললেন বরানগরের জয়ী বিধায়ক সায়ন্তিকা

তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল দ্বারা নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করালেন না বিধানসভার দুই সদস্যকে।

Sayantika Banerjee: 'আমাদের লড়াই শেষ হল', দীর্ঘ টানাপড়েনের পর শপথবাক্য পাঠ করে বললেন বরানগরের জয়ী বিধায়ক সায়ন্তিকা
Sayantika Banerjee (Photo Credits: X)

বহু টানাপড়েন শেষে শুক্রবার বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং রেয়াত হোসেন সরকার (Reyath Husain Sarkar)। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল দ্বারা নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করালেন না বিধানসভার দুই সদস্যকে। বরং ডেপুটি স্পিকারের অনুরোধে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই বরানগরের জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল বিধায়ক রেয়াতকে শপথবাক্য পাঠ করালেন। শপথ গ্রহণের পর বরানগরের সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বললেন, 'আমাদের লড়াই আজ শেষ হল'।

আরও পড়ুনঃ নবান্ন-রাজভবনের জট কাটিয়ে শুক্রবারই শপথ সায়ন্তিকা ও রেয়াতের

কী বললেন বিধায়ক, দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).