Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় রাজ্যের রিপোর্ট চাইল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, এখনও অধরা অভিযুক্ত শেখ শাজাহান

মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ৪’দিন কেটে যাওয়ার পরেও, মূল অভিযুক্ত শেখ শাজাহান এখনো অধরা। তাকে ধরতে এলাকায় পুলিশী তৎপরতা সেরকমভাবে চোখে পড়ছে না।

Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় রাজ্যের রিপোর্ট চাইল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, এখনও অধরা অভিযুক্ত শেখ শাজাহান
Photo Credits: Wikimedia commons

সন্দেশখালিতে, ইডির আধিকারিক এবং সি আর পি এফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। ওই হামলার পর রাজ্য এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, তা’ও জানতে চাওয়া হয়েছে।মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ৪’দিন কেটে যাওয়ার পরেও, মূল অভিযুক্ত শেখ শাজাহান এখনো অধরা। তাকে ধরতে এলাকায় পুলিশী তৎপরতা সেরকমভাবে চোখে পড়ছে না।দোষীদের কেউই ছাড় পাবে না, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এই মর্মে প্রতিশ্রুতি দিলেও উপযুক্ত কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে মন্ত্রকের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).