RG Kar Protest: আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলার ছক! স্বাস্যভবনের সামনে বসল সিসিটিভি
ভাইরাল অডিয়ো ক্লিপের রহস্য সমাধানে স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করে বিধাননগর পুলিশ কমিশনারেট।
কয়েক দফার দাবিতে স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। এরই মাঝে শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিক বৈঠক করে দাবি করেন, আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলার ছক চলছে। শাসক দল তৃণমূলকে বদনাম করতেই বিরোধীদের তরফে এই ছক কষা হচ্ছে। অভিযোগ তুলে একটি অডিয়ো ক্লিপও (অডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) প্রকাশ করেন কুণাল। স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্যে রাতারাতি বসে গেল সিসিটিভি ক্যামেরা। শুক্রবার রাতেই স্বাস্থ্যভবন চত্বরে বসানো হয়েছে ১৪টি সিসি ক্যামেরা। এদিকে ভাইরাল অডিয়ো ক্লিপের রহস্য সমাধানে স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করে বিধাননগর পুলিশ কমিশনারেট।
স্বাস্থ্যভবন চত্বরে সিসিটিভি ক্যামেরা...
#WATCH | West Bengal | Kolkata Police install CCTV cameras at the protesting site and nearby areas of Swasthya Bhawan, Salt Lake, where junior doctors are continuing their protest against the RG Kar Medical College & Hospital rape-murder incident pic.twitter.com/xldS98KU62
— ANI (@ANI) September 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 07:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

