RG Kar Case: কর্মবিরতি তুলে নিন জুনিয়র ডাক্তাররা, ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) দাবি মেনে নিয়েছে সরকার। ফলে জুনিয়র ডাক্তাররা এবার কর্মবিরতি তুলে নিন। এবার এমনই ট্য়ুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, প্রথম দিন থেকে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে। ফলে চিকিৎসকরা যাতে কর্মবিরতি তুলে নেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সেই আবেদন করেন। এদিকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয় আবার। চতুর্থ এবং পঞ্চম দাবি এখনও মেনে নেওয়া হয়নি। ফলে রাজ্য সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে চান বলে চিঠিতে জানান জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা ফের মুখ্যসচিবকে চিঠি পাঠানোর পর কর্মবিরতি তোলার কথা জানিয়ে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতির আবেদন জানিয়ে কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...
Since day one, I have supported the doctors in their concerns regarding safety and security, and I have always maintained that most of their concerns, barring a few, are valid, sensible and justified. As per the SC's directions and the GoWB’s submission before the SC yesterday,…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

