RG Kar Case: কড়া নিরাপত্তার মোড়কে সন্দীপ ঘোষকে আদালতে হাজির করল সিবিআই

RG Kar Case: কড়া নিরাপত্তার মোড়কে সন্দীপ ঘোষকে আদালতে হাজির করল সিবিআই
Sandip Ghosh (Photo Credit: ANI/X)

আলিপুর আদালতে তোলা হল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। কড়া নিরাপত্তার মোড়কে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয় আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। ৮ দিনের টানা সিবিআই হেফাজতের পর মঙ্গলবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আদালতে হাজির করানো হয়। প্রসঙ্গত এর আগেরদিন শিয়ালদহ আদালত থেকে বেরনোর সময় পুলিশি নিরাপত্তার মাঝেই সন্দীপ ঘোষের মাথার পিছন দিকে তাঁকে চড় কষানো হয়। ওই ঘটনার পর সন্দীপ ঘোষকে যাতে শুনানির সময় ভার্চুয়ালি হাজির করানো হয়, সেই আবেদন জানায় সিবিআই। তবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ভার্চুয়ালি  হাজির করানো যাবে না বলে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়।

আরও পড়ুন: RG Kar Case: প্রতীকি মগজ, ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের, নিরাপত্তার আঁটসাট মোড়ক পুলিশের

দেখুন সন্দীপ ঘোষকে আদালতে তোলা হচ্ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).