Ration Scam Case: 'আমি নির্দোষ, বিজেপি আমায় ফাঁসাচ্ছে', স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে দাবি জ্যোতিপ্রিয়র
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বালু বলেন, 'মমতাদি-অভিষেক সব জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকব'।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় বালুকে (জ্যোতিপ্রিয় মল্লিকের ডাক নাম)। আর তখনই নিজেকে 'নির্দোষ' বলে সাংবাদিকদের জানালেন তিনি। সূত্রের খবর, ইডি হেফাজতে থাকা মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসাচ্ছে'। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বালু বলেন, 'মমতাদি-অভিষেক সব জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকব'।
#WestBengal Minister #JyotipriyaMallick, who was arrested by the #EnforcementDirectorate last week in connection with the multi-crore ration distribution case, morning told media persons that Chief Minister #MamataBanerjee and the party’s national General Secretary… pic.twitter.com/jpb7zjAAvx
— IANS (@ians_india) November 3, 2023
"আমি চক্রান্তের শিকার, বিজেপি আমায় ফাঁসিয়েছে, মমতাদি-অভিষেক সব জানে": জ্যোতিপ্রিয়#JyotiPriyaMallick #BJP #MamataBanerjee #AbhishekBanerjee pic.twitter.com/X6HzeWgP46
— The Wall (@TheWallTweets) November 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

