Ration Scam Case: রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সাতসকালে ইডির হানা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে (দেখুন ভিডিও)
পুজো মিটতেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তদন্তকারী দল।
আজ (২৬ অক্টোবর, বৃহস্পতিবার) সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি। পুজো মিটতেই রেশন বণ্টন দুর্নীতি (Case of Corruption in Rationing Distribution) মামলায় এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে ইডির (ED) তদন্তকারী দল। বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রীর দায়িত্বে। কিন্তু কিছুদিন আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে 'মন্ত্রী-ঘনিষ্ঠ' বাকিবুর রহমানকে। তদন্ত এবং বাকিবুর রহমানকে জেরার পরেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এমনকী বিদেশেও সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডি সূত্রের খবর। সেই সূত্রেই সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে সাতসকালে হানা দেয় ইডির তদন্তকারী দল এমনকি নাগের বাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-র বাড়িতেও তল্লাশি করে তারা। জানা গেছে একযোগে ৮ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
#WATCH | West Bengal | ED raid underway at the residence of state's minister Jyotipriya Mallick in Salt Lake, Kolkata in connection with an alleged case of corruption in rationing distribution. pic.twitter.com/8wQLgvHAUA
— ANI (@ANI) October 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 26, 2023 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

