Rat Yatra 2025: দিঘায় রথের রশিতে পড়ল টান, জগন্নাথদেব দর্শনে এলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

Rat Yatra 2025: দিঘায় রথের রশিতে পড়ল টান, জগন্নাথদেব দর্শনে এলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
Digha Jagannath Dham Rath Yatra (Photo Credit: FB)

দিঘায় (Digha Jagannath Dham) শুরু হয়েছে রথযাত্রা। রথের (Rath Yatra 2025) রশি স্পর্শ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায় (Mamata Banerjee)। রথযাত্রা উপলক্ষ্যে লোকে লোকারণ্য দিঘা জগন্নাথ ধাম। সেখানে হাজির হয়ে জগন্নাথদেবের রথের রশি ধরলেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা, মুখ্যমন্ত্রীর আগমণ, সবকিছু মিলিয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে দিঘার জগন্নাথ ধামকে। মন্দিরের সামনের রাস্তার দু পাশ ঘিরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ। রথযাত্রা উপলক্ষ্যে যাতে কোনও ধরনের অঘটন না ঘটে, সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। গোটা দেশ জুড়ে রথ উপলক্ষ্যে যেন উৎসবের আমেজ। পুরীর রথযাত্রায় কয়েক লক্ষ মানুষ হাজির হয়েছেন। শ্রীক্ষেত্র পুরীতে তাই তিল ধারনের জায়গা নেই। দিঘা, পুরীর পাশাপাশি আহমেদাবাদ, হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: Rath Yatra 2025: রথের রশিতে টান অপেক্ষা মাত্র, লোকে লোকারণ্য দিঘার জগন্নাথ ধাম, দেখুন ভিডিয়ো

দেখুন রথের রশি স্পর্শ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).