Raju Bista: মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা
লোকসভা ভোট নিয়ে দার্জিলিংয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। প্রতিনিয়ত চলছে পালাবদলের খেলা। একদিকে বিজেপি প্রার্থী হিসেবে রাজু বিস্তার (Raju Bista) নাম ঘোষণা করার পর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজুর বিরুদ্ধে লড়বেন বলেছেন। অন্যদিকে হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড বিজেপির সঙ্গে দুরত্ব বাড়িয়ে ইন্ডিয়া জোটে নাম লিখিয়েছেন। এই সবের মাঝে বুধবার মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তার আগে এদিন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন তিনি।
#WATCH | Lok Sabha elections 2024 | West Bengal: Raju Bista, BJP candidate from Darjeeling constituency, offers prayers at Mahakal Temple in Darjeeling before filing his nomination. pic.twitter.com/CiLcEK0IAy
— ANI (@ANI) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

