R.G. Kar Hospital: আর জি কর কাণ্ডে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের, আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আঁচ এবার বিধানসভায়। খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে জোর কদমে ময়দানে নামল বিজেপি।
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আঁচ এবার বিধানসভায়। খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে জোর কদমে ময়দানে নামল বিজেপি। এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। ওই বিক্ষোভ থেকেই আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্যভবন অভিযানের ডাকও দেন বিরোধী দলনেতা।শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বলছি না এতে তৃণমূল যুক্ত। বিষয়টা সরকার ও ব্যবস্থার।’
#WATCH | Kolkata: , along with other BJP MLAs, protests inside the State Assembly against the RG Kar Medical College and Hospital rape-murder case. pic.twitter.com/OCoINbS7em
— ANI (@ANI) August 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

