Mauritius President Prithvirajsing Roopun: কলকাতা সফরের মাঝে দক্ষিণেশ্বরে পুজো দিলেন মরিশাসের রাষ্ট্রপতি, পৃথ্বীরাজ রূপন ঘুরে দেখলেন বেলুড়ও
সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন পৃথ্বীরাজ সিং রূপন।
ব্যক্তিগত কাজে দু দিনের সফরে কলকাতায় এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন (Mauritius President Prithvirajsing Roopun)। তারই মাঝে সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন পৃথ্বীরাজ সিং রূপন। মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। মিনিট ৪৫ দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর তিনি বেলুড় মঠেও যান। সেখানে গিয়ে তিনি কথা বলেন মহারাজদের সঙ্গেও। ২০১৯ সাল থেকে আফ্রিকার দেশ মরিশাসের রাষ্ট্রপতি পদে আছেন ৬৩ বছরের পৃথ্বীরাজ।
দক্ষিণ-পূর্ব আফ্রিকার উপকূলবর্তী দেশ মরিশাসের জনসংখ্যার ৬৬ শতাংশই ভারতীয়। পুদুচেরি থেকে বহু মানুষ সবার আগে মরিশাসে যান। আরও পড়ুন-গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিককে আজীবন কারাবাসের সাজা শোনাল চিনের আদালত
দেখুন টুইট
President of Mauritius, @PrithvirajsingR who is on a personal visit to #kolkata visited #Dakshineshwar Temple today. pic.twitter.com/N5jhzwzhRA
— Syeda Shabana (@ShabanaANI2) May 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2023 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

