Berhampore: বহরমপুরে গার্লস স্কুলের সামনে পাকিস্তানের সমর্থনে পোস্টার, ধর্ষণের হুমকি, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
মুর্শিদাবাদের বহরমপুরে একটি গার্লস স্কুলের সামনে লাগানো হল পাকিস্তানের পতাকা। আর তাতে লেখা ছিল নির্যাতন ও ধর্ষণের হুমকি।
মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore) একটি গার্লস স্কুলের সামনে লাগানো হল পাকিস্তানের পতাকা। আর তাতে লেখা ছিল নির্যাতন ও ধর্ষণের হুমকি। শুক্রবার এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই অবশ্য পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে কে বা কারা এই ধরনের পোস্টার সাঁটিয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে এই পোস্টারগুলি দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার নিন্দা করেছে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এই ঘটনার কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি। তাঁদের দাবি, "এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করাতে চাইছে বেশকিছু মানুষ। তবে এখানকার একাধিক সংখ্যালঘু মানুষ মিলেমিশে থাকতে চায়। কিন্তু কিছু মানুষ মুর্শিদাবাদকে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাইছে"। প্রশাসন অভিযুক্তদের ধরতে পারবে কিনা তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছে গেরুয়া শিবির।
West Bengal, Berhampore: Posters depicting Pakistan and offensive comments at a school gate sparked panic. The police were criticized for delayed action despite local complaints. Congress leader Adhir Chowdhury condemned the incident. BJP MLAs supported declaring Murshidabad a… pic.twitter.com/Sr2QcOsNvf
— IANS (@ians_india) August 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

