Victoria Memorial: বছরের প্রথম দিন উদযাপনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মানুষের ঢল
নতুন বছর উদযাপনে বহু মানুষ আজ সকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) পৌঁছেছেন।
কলকাতা: আজ বছরের প্রথম দিন। নতুন বছর উদযাপনে বহু মানুষ আজ সকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) পৌঁছেছেন। ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী ছিল কলকাতা। ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া তখন ভারতেরও সম্রাজ্ঞী। তাঁর মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তাঁর স্মৃতি সৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। রানি ভিক্টোরিয়ার নামে স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় ১৯০১ সালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল বলতেই চোখের সামনে ভেসে ওঠে সাদা পরী, যুগল আর সবুজে ঘেরা বাগান। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য উপভোগ করতে প্রায় গোটা বছরই মানুষ ভিড় জমান, তবে আজ নতুন বছর উপলক্ষে সকাল থেকেই বহু সংখ্যক মানুষ ভিক্টোরিয়ার সামনে ভিড় জমিয়েছেন।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে নতুন বছর উদযাপন
#WATCH | West Bengal: People visit Victoria Memorial in Kolkata on the first day of the year, 2025. pic.twitter.com/T3U4U0xsyz
— ANI (@ANI) January 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2025 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

