Kunal Ghosh: শীঘ্রই শপথ নেবেন সায়ন্তিকা ও রেয়াত, আসার আলো তৃণমূল শিবিরে

রাজ্যপাল এই মুহূর্তে রাজ্য নেই। তিনি ফেরা মাত্রই বিষয়টির নিষ্পত্তি করবেন। রাজভবন থেকে নির্দেশ জারি করে জানিয়ে দেওয়া হবে, কোথায় এবং কার কাছে দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

Kunal Ghosh: শীঘ্রই শপথ নেবেন সায়ন্তিকা ও রেয়াত, আসার আলো তৃণমূল শিবিরে
Kunal Ghosh (Photo Credits: ANI)

উপনির্বাচনে তৃণমূলের সদ্য নির্বাচিত বিধানসভার দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জট বোধ হয় এবার কাটতে চলেছে। এমনটাই আশা করছে শাসক দল। রাজভবন এবং নবান্নের টানাপড়েনের জেরে নির্বাচনে জয়ী হয়েও এখনও শপথ নিয়ে উঠতে পারেনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তবে নির্বাচিত দুই বিধায়ক শিগগিরি শপথ নিতে পারবেন বলে আশ্বাস দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানালেন, রাজ্যপাল এই মুহূর্তে রাজ্য নেই। তিনি ফেরা মাত্রই বিষয়টির নিষ্পত্তি করবেন। রাজভবন থেকে নির্দেশ জারি করে জানিয়ে দেওয়া হবে, কোথায় এবং কার কাছে দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

কী বললেন কুণাল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).