রাজনৈতিক ডিগবাজি মেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের এনডিএ-তে ফিরতে চলেছেন। নীতীশকে স্বাগত জানাতে বিহার বিজেপি তোড়জোড় শুরু করেছে। এরই মধ্যে বঙ্গ বিজেপির এক সময়ের মুখ তথা সাংসদ দিলীপ ঘোষ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকে কটাক্ষ করলেন। মেদিনীপুরের বিজেপি সাংসদ বললেন, নীতীশ কুমার বিজেপিতে যোগ দেবেন নাকি দেবেন না। বিজেপি তাঁকে গ্রহণ করবে কি না, সেটা ঠিক করা হবে। তবে নীতীশ কুমারের রাজনৈতিক কেরিয়ার শেষ হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিধা নেই।"
এরপর বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বললেন,অখিলেশ যাদব, মমতা বন্দ্য়োপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল কেউই কংগ্রেসের সঙ্গে জোটে যেতে চায় না। এমনকী নীতীশ কুমারও কংগ্রেসের সঙ্গে যেতে রাজি হননি। আসলে কংগ্রেসের সঙ্গে যারাই যাবে তাদেরই হার নিশ্চিত। কংগ্রেসের সঙ্গে কেউ আসন সমঝোতা করবে না। ওদের অবস্থা আরও খারাপ হবে।"
দেখুন ভিডিয়ো
#WATCH | West Medinipur, West Bengal: On the current political situation in Bihar, BJP MP Dilip Ghosh says, "His (Nitish Kumar) political career is coming to an end. Whether he will join BJP or not, whether BJP will accept him or not, will be decided. We are just waiting to see… pic.twitter.com/mwm8Bp9tvn
— ANI (@ANI) January 28, 2024
দেখুন ভিডিয়ো
#WATCH | West Medinipur, West Bengal: On Congress MP Shashi Tharoor's statements, BJP MP Dilip Ghosh says, "Nobody is compromising anywhere. In Kerala, Congress and CPM are having a face-off. Akhilesh Yadav, Arvind Kejriwal, and Mamata Banerjee are not willing to go with… pic.twitter.com/15csSAmBNE
— ANI (@ANI) January 28, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)