Modi Swearing-In Ceremony: মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে রাষ্ট্রনায়কদের কাছে আমন্ত্রণ গেলেও বঞ্চিত বিরোধীরা
মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্যে একাধিক রাষ্ট্রনায়কের কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। অথচ আমন্ত্রণ পেলেন না বিরোধী 'ইন্ডিয়া' জোটে কোন দলই।
৯ জুন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্যে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে শুরু হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। নমোর পাশাপাশি এদিন তাঁর মন্ত্রীসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন (Narendra Modi Swearing-In Ceremony)। মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্যে একাধিক রাষ্ট্রনায়কের কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। অথচ আমন্ত্রণ পেলেন না বিরোধী 'ইন্ডিয়া' জোটে কোন দলই। কংগ্রেস থেকে তৃণমূল জোটের কোন দলের কাছে আমন্ত্রণ আসেনি বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ প্রসঙ্গে বললেন, 'না আমন্ত্রণ এসেছে, না কেউ সেখানে (শপথ গ্রহণ অনুষ্ঠানে) যাবে'।
দেখুন...
#WATCH | When asked if she will attend the swearing-in ceremony of PM-designate Narendra Modi, West Bengal CM Mamata Banerjee says, "I have not received (the invitation), nor will I go." pic.twitter.com/rceOxvT3ly
— ANI (@ANI) June 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 08, 2024 07:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

