বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। নবান্ন অভিযান সর্বান্তকরণে সফল করতে মরিয়া বিজেপি। এদিকে বিজেপির নবান্ন অভিযান যাতে কোনওভাবে সফল না হয়, তার জন্য তৈরি পুলিশ প্রশাসন। ফলে দক্ষিণ ২৪ পরগণা থেকে একটি বাসে করে যখন বিজেপির কর্মী, সমর্থকরা নবান্নর উদ্দেশে রওনা দেন, সেই সময় তাঁদের থামানো হয়। কলকাতায় প্রবেশের আগে জেলাতেই আটকে দেওয়া হয় গেরুয়া শিবিরের বাস। প্রসঙ্গত বিজেপির নবান্ন অভিযানে অনুমতি দেয়নি পুলিশ। রাজ্য পুলিশের বিনা অনুমতিতেই নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটের আগে দলীয় শক্তি পরীক্ষা করতেই বিজেপির এই নবান্ন অভিযান বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)