Sealdah-Kanchanjungha Express Accident: কেন ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা? দিল্লিতে শুরু উচ্চ পর্যায়ের বৈঠক
দুর্ঘটনায় এখনও অবধি পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৩০ ছাড়িয়েছে। দুটি সংখ্যাই আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে শিয়ালদহ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah-Kanchanjungha Express Accident)। পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা দেওয়ায় এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের লাইনে দুমড়ে মুচড়ে পড়েছে। একটি কামরা আকাশের দিকে উঠে গিয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ি। রাঙাপানি স্টেশনের কাছে কীভাবে দুর্ঘটনাটি ঘটল? কারই বা গাফিলতি রয়েছে এর পিছনে? দিল্লিতে ভারতীয় রেলের কর্মকর্তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা পর্যবেক্ষণ করতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। দুর্ঘটনায় এখনও অবধি পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৩০ ছাড়িয়েছে। দুটি সংখ্যাই আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ শিয়ালদহ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু পূর্ব রেলের
দিল্লিতে শুরু বৈঠক...
#WATCH | Indian Railways officials in Delhi are monitoring the situation at the accident site in West Bengal
Five passengers have died and many were injured after a goods train rammed into Kanchenjunga Express train in the Darjeeling district of West Bengal today pic.twitter.com/z54qx9zFHJ
— ANI (@ANI) June 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

