Recruitment Corruption Case: রয়েছে হিসাব বহির্ভূত সম্পত্তি, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
আবারও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। এই মামলায় বর্তমানে তিনি অন্তবর্তী জামিনে রয়েছেন।
আবারও নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) নাম জড়াল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গত শুক্রবার বীরভূমের মুরারইয়ের কিষাণ মান্ডি এলাকায় তাঁর একাধিক হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ পায় ইডি আধিকারিকরা। সেই কারণেই তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে ইডি। এই মামলায় বর্তমানে তিনি অন্তবর্তী জামিনে রয়েছেন। সেই মামলার শুনানিতে শনিবার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন চন্দ্রনাথ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে উপস্থিত হন তিনি। যদিও তাঁর গ্রেফতারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আদালত কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার।
দেখুন ভিডিয়ো
Kolkata, West Bengal: Minister Chandranath Sinha appeared before the Bankshall Court in connection with a recruitment corruption case pic.twitter.com/I9rkw4ojLT
— IANS (@ians_india) September 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 20, 2025 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

