Geeta Recitation Brigade Parade Ground: ব্রিগেডে চলছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেডে, দেখুন ভিডিও
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা এসে পৌঁছয়।
গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত লক্ষমন্ত্রে গীতা পাঠ অনুষ্ঠান চলছে। সকাল ১০ টা থেকে শুরু হয় অনুষ্ঠান। কার্যত- রাজ্য বিজেপির এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে। যদিও বিজেপি নেতারা এই অনুষ্ঠানকে রাজনৈতিক রঙ দিতে নারাজ। অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা এসে পৌঁছয়। মোদী এক বার্তায় জানান, লক্ষাধিক মানুষ বসে গীতা পাঠ করবেন এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার।
বঙ্গ বিজেপি এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক এর কাজ করবে বলে জানিয়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি অনুষ্ঠানের মূল মঞ্চে বিজেপির কেউ থাকবেন না। মঞ্চের নিচে বসে গীতা পাঠে অংশ নেবে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারীদের দাবি গীতা পাঠে রাজনীতির রং নেই। মঞ্চে আছেন দেড় হাজার সাধু।
দেখুন ভিডিও
#WATCH | West Bengal: Mass recitation of Bhagwat Geeta being done on the occasion of Geeta Jayanti at Brigade Parade ground in Kolkata. pic.twitter.com/jNcrg1PQon
— ANI (@ANI) December 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

